আমাদের কাছে আপনি পাকিস্তানি সুগন্ধি ধান 🌾 বীজ পাবেন। যা বাজার অনেক চাহিদা আছে, অন্যান্য ধানের চেয়ে বাজারে অনেক দাম বেশি । আপনি চাষ করে অনেক লাভবান হতে পারবেন।
স্টক আমাদের সীমিত। আপনি পাকিস্তানি সুগন্ধি বাঁশ মতি ধান চাষ করার প্রতি আগ্রহ থাকে তাহলে এখনি বীজ অর্ডার করুন। স্টক আমাদের সীমিত তাই দ্রুত অর্ডার কনফার্ম করুন।
ধন্যবাদ।
প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ভালো ফলনের জন্য সঠিক নিয়মে বীজ জাগ দেওয়া খুব জরুরি। বীজ এখনই রোপণ না করলে শুকনো ও ঠান্ডা জায়গায় সংরক্ষণ করুন। আর রোপণের সময় নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১️⃣ রোদ দেওয়া: বীজ তলায় দেওয়ার আগে অন্তত ৩ ঘণ্টা কড়া রোদে শুকিয়ে নিন। এতে বীজের সুপ্ততা ভাঙে এবং দ্রুত অঙ্কুরোদগম হয়।
২️⃣ ভিজিয়ে রাখা: রোদ শেষে সন্ধ্যায় পরিষ্কার পানিতে টানা ২৪ ঘণ্টা বীজ ভিজিয়ে রাখুন।
৩️⃣ জাগ দেওয়া: পানি থেকে বীজ তুলে ছোট চটের বস্তায় বা ছালার ব্যাগে ভরে শক্ত করে মুখ বেঁধে দিন। একেই বলে “জাগ দেওয়া”। এভাবে ২৪ ঘণ্টা রেখে দিন।
৪️⃣ পুনরায় ভেজানো: একদিন পর বস্তাটি আবার পানিতে ৫ মিনিটের জন্য ভিজিয়ে তুলে নিন। এরপর আবার ২৪ ঘণ্টা জাগে রাখুন।
ব্যস! এই সহজ প্রক্রিয়া শেষে দেখবেন আপনার বীজে চমৎকার সাদা অঙ্কুর গজিয়েছে, যা ক্ষেতে দেবে সবুজের সমারোহ।